তালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

তালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃতালতলীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১ টা পযন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ণে ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার পাচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারী,বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সী,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী,সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী,তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিতি ছিলো।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।সেমিনারে বক্তারা বলেন দক্ষতা অর্জন না করে এবং সরকার নির্ধারিত সার্ভিস চার্জ ও অভিবাসন ব্যয়ের চেয়েও অতিরিক্ত টাকা খরচ করে দালালদের মাধ্যমে কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়ে লাভ নেই। দালালেরা মোটা বেতনের প্রলোভন দেখিয়ে এবং বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে বিদেশ পাঠিয়ে দিয়ে সহজ সরল মানুষদেরকে কর্মসংস্থানের পরিবর্তে নানা ধরণের হয়রানী ও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এভাবে বিদেশ গিয়ে বিমানে চড়া এবং ওই দেশের কারাগার দেখা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই অন্যকোন লাভ হয় না।আর দক্ষতা অর্জন করে যারা বিদেশে গেলে তাদের পরিবার ও দেশ উপকৃত হবে। তাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে দক্ষতা অর্জন করে এবং অতিরিক্ত টাকা ব্যয় না করে বিদেশ গমণের প্রতি উৎসাহিত করতে সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান।

Top