করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিমে আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাস প্রতিরোধে শেবাচিমে আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে।


পাখি আক্তার:করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে।হাসপাতাল চত্বরের নির্মাণাধীন ভবনে ৫ বেডের মাধ্যমে এ নতুন ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হবে। আর ওয়ার্ডের মোট শয্যাসংখ্যা দেড়শ। দেশে প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। এরই ধারাবাহিকতায় শেবাচিমে স্থাপন করা হল আইসোলেশন ওয়ার্ড।এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, দেশে করোনার রোগী শনাক্ত হলেও আতংকের কিছুই নেই। তিনি বলেন, সন্দেহপ্রবণ রোগীদের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এখানে দেড়শ থেকে ২শ রোগী থাকার ব্যবস্থা করা হচ্ছে। আজ সোমবার ৫টি বেড প্রস্তুত করে কার্যক্রম শুরু কথা জানিয়েছেন তিনি।

এদিকে ভাইরাস মোকাবেলায় ৪ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান মেডিকেল কলেজের অধ্যক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।ইতোমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি। গত শুক্রবার এই ওয়ার্ড পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।ওয়ার্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে। তাছাড়া হাসপাতালে ব্যবস্থাপনায় দ্রুতই আমূল পরিবর্তন দেখা যাবে। এদিকে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ।

Top