বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাফসান জানী নামে এক ছাত্রর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাফসান জানী নামে এক ছাত্রর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।


রফিকুল ইসলাম:বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাফসান জানী নামে এক ছাত্রর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তোভোগী শিক্ষার্থী রাফসান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগও দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ৫ মার্চ রাফসানের ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ক্লাস শেষ হওয়ায় বরিশাল নগরীর হট প্লেট রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে তাদের ব্যাচের সব শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টার দিকে পৌছায় এবং রাফসান বাস থেকে ভিসি ভবনের সামনে নামার সাথে সাথেই অতর্কিতভাবে তাকে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম সুমন, হাসিব শেখ সাইমুনসহ আরও ২ থেকে ৩ জন তাকে কিল ঘুষি দেয়। একপর্যায়ে হাফিজ ও সুমন তাকে বাঁশ দিয়ে কোমর ও পাঁয়ে আঘাত করে এবং বেধরক মারধর করে। এরপর সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে এসে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে। এই ঘটনার আগে থেকেই রাফসানকে মারধরের হুমকি দেয়া হয়েছিল।

ভুক্তভোগী শিক্ষার্থী রাফসানের অভিযোগ, এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই রাতে তাকে হলের রুম থেকে ডেকে হাফিজ ও সাইমুন মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে। এই ঘটনা বিভাগকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।উপাচার্য বরাবর দেয়া অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেছেন, হামলাকারীরা সকলে গণিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী।মহিউদ্দিন আহমেদ সিফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। তবে এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ ধরণের কোনো বিষয় আমার জানা নেই। তাছাড়া ছাত্রলীগের কোনো কর্মী ঘটনার সাথে জড়িত নেই।বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। সোমবার বিষয়টি নিয়ে আমরা বসবো।

Top