প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার'স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর উদযাপিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর উদযাপিত


পাখি আক্তার:প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়েছে।রোববার(৮ মার্চ)রাত ১২টা এক মিনিটে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র বরিশাল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।এ আয়োজনে শপথ পাঠ ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন করা হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান।সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সহ সভাপতি পুষ্প রানী চক্রবর্তী, এনজিও কর্মী হাসিনা বেগম নীলাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্য ও নারীরা।শুরুতে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময়ই আঁধার ভাঙার শপথ নেওয়া হয়।

Top