আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না,কেননা আপনারা মায়ের জাতি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না,কেননা আপনারা মায়ের জাতি।


পাখি আক্তার:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিন নারীদের উদ্দেশ্য করে বলেছেন,আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না,কেননা আপনারা মায়ের জাতি। প্রতিটি ধর্মেই নারীর মর্যাদার কথা উল্লেখ রয়েছে।রোববার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে সকাল ৯টায় বিশেষ এক র‌্যালির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

উপাচার্য দিবসটির গুরুত্ব শুধু নির্দিষ্ট একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ব্যপকতা ও গভীরতা বছরের প্রতিটি দিনেই উপলব্ধি করার জন্য সবার প্রতি আহ্বান জানান।বিশেষ এ র‌্যালিটি শেখ হাসিনার হলের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।হলের প্রভোস্ট চিন্ময়ী পোদ্দারের নেতৃত্বে র‌্যালিতে হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Top