৭ মার্চ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

৭ মার্চ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


রফিকুল ইসলাম:ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা কৃষক লীগ, বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর যুবলীগসহ বিভিন্ন জেলা মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার ৭মার্চ সকাল দশটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনা সহ নগরীর ত্রিশ ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধা নিবেদন করে।এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সাবেক সভাপতি এ্যাড,গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ দলীয় নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।পরবর্তীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ মহানগর যুবলীগ নেতা এ্যাড,রফিকুল ইসলাম খোকন,মেজবা উদ্দিন জুয়েল সহ নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন করে বরিশাল সদর উপজেলা যুব লীগ ও মহানগর ছাত্রলীগ।এর পূর্বে সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড,তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিস, মোহাম্মদ হোসেন চৌধুরী,মশিউর রহমান মিন্টু, এ্যাড, দিলিপ ঘোষ,এ্যাড, ওবায়দুল­াহ্ সাজু,যুগ্ম সম্পাদক এ্যাড, হেমায়েত হোসন,জাকির হোসেন, এ্যাড, কাওসার হোসেন,মোয়াজ্জেম হোসেন চুন্নু, এ্যাড, মিলন ভূইয়া,জেলা শ্রমিক লীগ সভাপতি সাজাহান হাওলাদার দলীয় নেতা কর্মীদের সাথে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালজেলা পরিষদ চেয়ারম্যান মইদুল হোসেন সহ পরিষদের সদস্যরা।এসময় আরো শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা আইনজীবী সমিতি,বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বরিশাল জেলা কৃষকলীগ,জেলা মহিলালীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।অপরদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিকালে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা।

Top