ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয়ের উপস্থিতি। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয়ের উপস্থিতি।


আলোকিত বার্তা:আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি জনাব সাদেকুল আরেফিন মতিন।উক্ত সভা সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম, (বার)।

ডিআইজি মহোদয় তার বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চের উপর তথ্য ভিত্তিক আলোচনা করেন।তিনি সভায় উপস্থিত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই “কারাগারের রোজনামচা” পড়ার পরামর্শ দেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Top