রোগীর দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা

রোগীর দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে রোগীর দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (০৭ মার্চ) দুপুরে ও বিকেলে নগরের বাটারগলি ও রুপাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, ডিবির এসআই মো. রেহান উদ্দিন ফোর্স নিয়ে দুপুরে নগরের বাটার গলি এলাকার প্রথমে অভিযান পরিচালনা করেন। এসময় রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য মুলাদীর চর লক্ষ্মীপুর এলাকার মো. মনির সরদার (৪৮), বরিশাল সদরের চর আবদানী এলাকার আ. রশিদ খান (৪৫), পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার মো. আজাহার মোল্লা (৬০), উজিরপুরের গুঠিয়া এলাকার মো. হাবিবুর রহমান খান (৫০), বাকেরগঞ্জের হানুয়া এলাকার জামাল নিগামানকে (৪৯) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য বরিশাল নগরের পলাশপুর এলাকার মো. শাহীন মৃধা (৫৩),বাকেরগঞ্জ উপজেলার চরগজালিয়া এলাকার তপন দাস (৩৫), বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া এলাকার মো.স্বপন হাং (৩৮) ও বরিশাল সদর উপজেলার চাঁনপুরা এলাকার মো. নুর ইসলামকে (৪৩) আটক করা হয়।ডিবির এসআই মো. রেহান উদ্দিন জানান,উভয় ঘটনায় আটকরা বিভিন্ন জেলা-উপজেলার বাসিন্দা হলেও এরা সবাই বরিশাল নগরে বাসা ভাড়া করে বসবাস করে এবং রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিএমপি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Top