রিজিয়ন কমান্ডার পর্যায় বৈঠকের জন্য বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

রিজিয়ন কমান্ডার পর্যায় বৈঠকের জন্য বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃসীমান্তে চোরাচালান রোধ ,অস্ত্র বিস্ফোরক ,নারী শিশু পাচার এবং দুই দেশের সৌহার্দ্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য ভারতীয় বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যর প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি)’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে অন্যান্যরা হলেন খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফএর উত্তর বেঙ্গল ফ্রোন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিংও তার স্ত্রী শ্রমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রোন্টিায়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিন বাংলা ফ্রোন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রোন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন, এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। মুল আলোচনায় থাকবে নারী শিশু পাচার, মাদক, অস্ত্র বিস্ফোরক, সহ চোরাচালান রোধ সম্পর্কে আলোচনা । ভারতীয় বিএসএফ এর প্রতিনিধি দল আজ যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যেহৃ ভোজ শেষে বৈঠক করবেন। এর আগে বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয়।যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমন শেষে ৮ তারিখে বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন।

Top