সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।


রফিকুল ইসলাম:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অরবিন্দু ওঝা(৪৫)নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।মঙ্গলবার(০৩ মার্চ)দিনগত রাতে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বড় মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।অরবিন্দু পয়সারহার গ্রামের নিরমলান্দু ওঝার ছেলে।জানা গেছে, রাতে অরবিন্দু ইজিবাইক নিয়ে পয়সারহাটের উদ্দেশে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Top