বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম নিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীরা রূঢ় এবং মারমুখী আচরণ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম নিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীরা রূঢ় এবং মারমুখী আচরণ


পাখি আক্তার:বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম নিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীরা রূঢ় এবং মারমুখী আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সংলগ্ন ২৬০৬ নম্বর ক্লাসরুমে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।জানা গেছে, ২৬০৬ রুমে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করতে গেলে বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীরা ক্লাস না থাকা সত্ত্বেও সেখানে অবস্থান করছিল। এসময় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাসের কথা জানালে এসময় তারা মারমুখী আচরণ করে এবং বলে এটি তাদের জন্য বরাদ্দ রুম। তারা ক্লাসরুমে তাদের বিভাগের নামেে পোস্টার টানালে সেটি ছিড়ে ফেলার অভিযোগ করে তারা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর। তখন তারা অস্বীকার করলে তাদের সাথে উদ্ধত আচরণ করে।

উল্লেখ্য,২৬০৬ রুমটি বড় হওয়ায় ওই রুমটি তিনটি ভাগে বিভক্ত করে সাংবাদিকতা,বায়োক্যামিস্ট্রি ও ম্যানেজমেন্ট বিভাগকে দিতে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।কিন্তু বায়োক্যামিস্ট্রি ওই রুমের দরজায় তাদের বিভাগের নামফলক টানিয়ে দেয়। ২০১৮ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং একই সাথে বায়োক্যামিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। একইসাথে প্রতিষ্ঠিত বায়োকেমিস্ট্রি বিভাগের বর্তমান ক্লাস রুমের সংখ্যা ৩টি, শিক্ষকদের রুম সংখ্যা ৩টি ও স্টাফদের রুম ১টি। তারপরেও তারা সাংবাদিকতা বিভাগ সংলগ্ন ২৬০৬ নম্বর রুমটি দাবি করে আসছে।

অপরদিকে সাংবাদিকতা বিভাগের ৩টি ব্যাচ হওয়া সত্ত্বেও নেই কোন ক্লাসরুম, শিক্ষকদের রুম সংকট, এমনকি স্টাফদের রুমের ভিতরে একপাশে একজন শিক্ষক তার একাডেমিক কার্যক্রম পরিচালনা করেন। ক্লাসরুম না থাকায় ৩টি ব্যাচ নিয়ে বিপাকে পড়েছে সাংবাদিকতা বিভাগ। তারা সময়মত ক্লাস করতে পারছেনা, সেশনজটের আশঙ্কা বাড়ছে এটি নিয়ে উদ্বিগ্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। বিভাগের সকল শিক্ষার্থীর দাবি ববি প্রশাসন যেন গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্য অন্তত দুটি ক্লাস রুম দেয় সেটি না হলে তারা সেশনজটে পড়বে। ক্লাসরুম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা সম্পর্কে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. রেহেনা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ধরনের কোন ঘটনা ঘটেনি। এটি আমাদের ভিতরগত বিষয়। এমন কোন কিছুই হয়নি।

Top