শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের মামলা প্রত্যাহার চেয়ে কুবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের মামলা প্রত্যাহার চেয়ে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের মামলা প্রত্যাহারে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার(২ ফেব্রুয়ারি)বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল ১১টায় মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোও একাত্মতা পোষণ করে।ইসতিয়াক আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বক্তারা,আইসিটি মামলায় মেহেদী হাসানকে যে শাস্তি দেওয়া হয়েছে এবং সার্টিফিকেট বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছ তা যেন কমিয়ে আনা হয় এ বিষয়টির দাবি জানান।

বক্তারা আরো বলেন,প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর আমরা আমাদের ভিসি এবং শিক্ষক সমিতির কাছে জমা দিয়েছি।এখন আমরা চাচ্ছি আমাদের মেহেদী ভাইয়ের ভবিষ্যৎ ক্যারিয়ার সেটা যেন ধ্বংস না করে দেওয়া হয় এবং তার সার্টিফিকেট এর স্থগিতাদেশ তুলে নেয়া হয়।শিক্ষার্থীরা বক্তব্য দেওয়া শেষে এক র‍্যালি এর মাধ্যমে মানববন্ধন শেষ করেন।উল্লেখ্য,গত ২১ শে ফেব্রুয়ারি নাটক মঞ্চায়নকে কেন্দ্র করে এক আপত্তিকর ফেসবুক পোষ্ট করেন মেহেদী হাসান।যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

Top