বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনত্#া৩৯; শীর্ষক জনসচেতনতা মূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তত্ত¡াবধানে এই প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেনের সাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এসময় প্রেস ব্রিফিং করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচলক এম.ডি কাইয়ুম খান।
অণ্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের চীপ ইন্সট্রাক্টর মৃনাল কান্তি বাড়ৈ,সিনিয়র ইন্সট্রাক্টর আবু নোমান নাসের জামাল ও জনশক্তি জরিপ কর্মকর্তা মোঃ আব্দুর জব্বার প্রমূখ।