বাকেরগঞ্জ সড়ক বাস চাপায় মটরসাইকেল ড্রাইভার নিহত, আহত -১ - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বাকেরগঞ্জ সড়ক বাস চাপায় মটরসাইকেল ড্রাইভার নিহত, আহত -১


বার্তা সম্পাদক,ফেরদাউস:বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের তালতলা নামক স্থানে বাস গাড়ি চাপায় ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার চরাদী ইউনিয়নের মকিমাবাদ গ্রামের বাসিন্দা নিতাই লাল দুয়ারীর পুত্র পংকোজ দুয়ারী (৪৫) নিহত হয়েছেন। মটরসাইকেলের যাত্রী চরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বারেক হাওলাদারের পুত্র আরিফ গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকাল সোয়া নয়টার দিকে উক্ত ঘটনা সংঘঠিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত পংকোজের দুই কন্যা ও এক পুতিবন্ধি পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, বাকেরগঞ্জর গোমা বাস মালিক সমিতির আওতাভুক্ত আল জুবায়ের নুর -২ বাসটি সকাল ৯টায় ডিসি ঘাট থেকে যাত্রী নিয়ে ছেরে আসে। এদিগে একজন যাত্রী নিয়ে নিহত পংকোজ চরকাউয়া থেকে চরাদীর উদ্দ্যেশ্য ছেরে আসলে উক্ত স্থানে আসলে ঘটনার সৃষ্টি হয়। স্থানীয়রা এগিয়ে দেখে পংকোজ ঘটনা স্থানেই নিহত এবং আরিফের অবস্থা আশংখ্যাজনক।

তারা উদ্দার করে একজনকে পুলিশের হাতে এবং অন্যজনকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। দুটি ঘটনায় তাৎখনিক শিংহবাড়ী বিদ্যালয়ের ছাদে বৈঠক বসে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে লাশটি পরিবারের কাছে হস্তন্তর করেন। শালিসের বৈঠকের সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতির সম্পাদক জাহিদ, শিংহবাড়ী বাজারের সভাপতি ফোরক সিকদার, চরাদীর সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলাম, ইউপি সদস্য আঃ রহিম, চরামদ্দি ইউপি সদস্য আবু হানিফ, চরাদী ইউপি সদস্য কামাল হোসেন, চরামদ্দি ইউপি সদস্য রাজু আহম্মেদ রাজাসহ আরো গন্যমান্য বাক্তিবর্গরা উপস্তিতিতে উক্ত সিদ্ধান্ত গৃহিত হয়।

Top