ক্লাসরুম সংকট সমাধানের দাবিতে কুবি শিক্ষার্থীর আমরণ অনশন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ক্লাসরুম সংকট সমাধানের দাবিতে কুবি শিক্ষার্থীর আমরণ অনশন


কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশনে বসলো ১৩ শিক্ষার্থী। আজ সোমবার সকাল ৮.৩০টা থেকে প্রশাসনিক ভবনের ক্লাসরুমের সামনে অবস্থান নিয়ে ১২:৪০টা থেকে আমরণ অনশনে বসেন তারা।অপরদিকে আন্দোলন চলছে।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ পাঁচ বছর যাবত একটি কক্ষে আমাদের ক্লাস পরীক্ষা সব চলে আসছে।আমাদের কোনো ল্যাব না থাকায় আমরা প্র‍্যাক্টিক্যাল কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা।

এরই সুবাদে গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়।এখন প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাইছে যেটি আমরা মেনে নিতে পারছি না।এর আগে উপাচার্য তার কার্যালয়ে যেতে নিলে বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চায়।উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আজকের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় উপাচার্য সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানকে নিয়ে আলোচনায় বসেছেন।

Top