অবৈধভাবে পাহাড় কাটায় কুবি প্রশাসন কে জরিমানা - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

অবৈধভাবে পাহাড় কাটায় কুবি প্রশাসন কে জরিমানা


কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পাহাড় কাটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ চার ঠিকাদারী প্রতিষ্ঠানকে পনের লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর(চট্টগ্রাম)। চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাড়পত্র ব্যাতিত পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ অনুযায়ী পরিবেশের ক্ষতি সাধনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিন লক্ষ পাঁচ হাজার টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এ রহমান এন্টারপ্রাইজকে ছিয়াত্তর হাজার দুইশত পঞ্চাশ টাকা, স্টারলাইন সার্ভিসেস লিমিটেডকে তিন লক্ষ একাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা, মেসার্স আব্দুর রাজ্জাক কে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবং জাকির এন্টারপ্রাইজ এন্ড খোকন এন্টারপ্রাইজকে চার লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করার জন্য বলা হয়, বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আদেশে আরো বলা হয়,পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং ভবিষ্যত উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ ও এধরনের অপরাধ না করার জন্য অঙ্গীকারনামা দাখিল করার জন্য।উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী ছাড়পত্র না নিয়ে শিক্ষক ক্লাব কাম গেস্ট হাউস নির্মাণের জন্য পাহাড় কাটায় কু্বিপ্রশাসনকে কারণ দর্শানোর নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।

Top