মির্জাগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন।
মির্জাগঞ্জের ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুইল ইসলাম জোমাদ্দার প্রমূখ।