আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।ওইসময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের দক্ষিণ আলেকান্দার মেডিক্যাল কলেজ লেন সংলগ্ন একটি স্টিল আলমারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- নগরের ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্স,স্টিল আলমারি তৈরি কারখানার মালিক আব্দুল্লাহ আল রিয়াজ ও চান্দুমার্কেট এলাকার বাসিন্দা মোসলেম মোর্শেদ সুজন।কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান,এ ঘটনায় থানার এসআই টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Top