ফরিদপুরের ভাঙ্গায় পাথরবোঝাই ড্রাম ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

ফরিদপুরের ভাঙ্গায় পাথরবোঝাই ড্রাম ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।


পাখি আক্তার:ফরিদপুরের ভাঙ্গায় পাথরবোঝাই ড্রাম ট্রাক চাপায় মো. ইউনুস শিকদার (৫২)নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের নির্মাণাধীন বগাইল টোল প্লাজার কাছে এ দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় ট্রাকটির হেলপারকে আটক করা হয়েছে।নিহত ইউনুস বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের মৃত কাঞ্চন আলী শিকদারের ছেলে ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল ছিলেন।

পুলিশ জানায়,হাইওয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি শেষে সকাল ৬টায় থানার উদ্দেশে ফিরছিলেন।এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে পুলিশের গাড়িটি থামাতে বলেন ইউনুস। গাড়ি থামলে সড়কের অপরপার্শ্বে যাওয়ার আগেই দ্রুতগতিতে আসা পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর রিজিওন (ফরিদপুর) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক (ফরিদপুর ট ১১-০৪৫১) ও হেলপারকে আটক করে থানায় আনা হয়েছে।এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Top