ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কুবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি:ভারতে মোদি সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, সিএএ নিয়ে আন্দোলনরতদের উপর সহিংস হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় বক্তারা মুজিব বর্ষে একজন অসম্প্রদায়িক নেতার অনুষ্ঠানে যেন কোন সাম্প্রদায়িক নেতা না আসে সে দাবি জানান।মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বক্তব্যে বলেন, পৃথিবীর কোন ধর্মেই মানুষ হত্যা ও উপসনালয়ে আগুন দেওয়ার কথা বলা হয়নি। যদি মোদি সরকার দ্বিতীয় বার এমন কাজ করে তাহলে এই আন্দোলন শুধু কুবিতে সীমাবদ্ধ নই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।

Top