বরগুনায় দুইটি অবৈধ ইটভাটায় ৪০ লক্ষ টাকা জরিমানা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

বরগুনায় দুইটি অবৈধ ইটভাটায় ৪০ লক্ষ টাকা জরিমানা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার সদর উপজেলার ১নম্বর বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামে দুইটি অবৈধ ইটভাটায় ৪০লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে এস বি আর ও সনি নামের দুইটি ভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ইঁট পোরানো অনুমতি না থাকায় দুই ভাটাকে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় এস বি আর ব্রিকসের মালিক মিরাজ মাতুব্বর ও সোনি ব্রিকসের মালিক মহারাজকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন পটুয়াখালী র‍্যাব আট এর সদস্যরা।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম সাংবাদিকদের বলেন,বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অনুমতি না থাকায় ২০১৩ সালের আইনের দ্বারায় ইটভাটা মালিকদের প্রত্যেককে ২০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Top