ববির শের-ই-বাংলা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

ববির শের-ই-বাংলা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন


রফিকুল ইসলাম:বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি)শের-ই-বাংলা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে জমা দিতে বলা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) ববির শের-ই-বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা এ তথ্য জানান।তিনি জানান,শের-ই-বাংলা হলে মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি)রাতে নির্যাতনের ঘটনায় জরুরি সভা ডাকা হয়। বুধবার দুপুরে এই সভা শুরু হয় চলে বিকেল পর্যন্ত।সভায় উপস্থিত সব আবাসিক শিক্ষকদের ঘটনার বিষয়ে অবহিত করা হয়।এরপর আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদ ফয়সলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- একই হলের আবাসিক শিক্ষক মো. সোহেল রানা ও মো. সাইফুল ইসলাম। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এদিকে বুধবার বিকেলে সন্ত্রাসী হামলায় দোষিদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে আহত চার শিক্ষার্থীর পক্ষে দুপুরে সহপাঠীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।এর আগে শের-ই-বাংলা হলে মঙ্গলবার দিনগত রাতে নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী শাহজালাল প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।

Top