পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা
আলোকিত বার্তা:সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি- এই স্লোগানে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে।
বুধবার(২৬ ফেব্রুয়ারি)সকালে নগরের বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে বিআরটিএ-বরিশাল।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) শিতাংশু শেখর বিশ্বাস,বরিশালের উপ-পরিচালক মো.জিয়াউর রহমান, সহকারী পরিচালক মো.আতিকুল আলম,বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক (নর্থ) এফ এম ফাইজুর রহমান, পরিদর্শক মো. রফিউল ইসলামসহ বরিশালের ১১০ জন পেশাদার গাড়িচালক।কর্মশালায় পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে মোটরযান আইন নিয়ে আলোচনা করা হয়।জানানো হয়, পেশাদার গাড়ি চালকদের এ প্রশিক্ষণ কর্মশালা চলমান থাকবে। পর্যায়ক্রমে সব পেশাদার গাড়ি চালকদের এই প্রশিক্ষণের আওতয় আনা হবে।