পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি


আলোকিত বার্তা:মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩ থেকে ১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এতে অচল হয়ে পড়েছে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দাবি আদায়ের জন্য আন্দোলনরতরা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থান কর্মসূচি ও সভা-সমাবেশ করেন। কর্মচারীদের দিনব্যাপী কর্মসূচির কারণে দুর্ভোগে পড়তে হয়ে সেবা প্রত্যাশী সাধারণ মানুষের।

কালেক্টরেট সহকারী সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান খান সুজনের সভাপতিত্বে দাবি আদায়ের কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আ. বারেক মোল্লা, নাসির সরদার, আনিছুর রহমান, মনির হোসেন আকন, আয়সা সিদ্দিকা, হারুন উর রসিদ, রিয়াজুল ইসলাম, আদম আলি, হৃদয় রতন ও মিঠু রানি দাস প্রমুখ।এসময় বক্তারা বলেন, বৃহস্পতিবারের মধ্যে যদি কর্মচারীদের দাবির বিষয়ে কোনো সুরাহা না করা হয় তাহলে নতুন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Top