স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্বের ময়দানে প্রস্তুতির কাজ। - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের

স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্বের ময়দানে প্রস্তুতির কাজ।


রফিকুল ইসলাম:স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্বের ময়দানে প্রস্তুতির কাজ।জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের মুসল্লিরা এসব কাজ করছেন, সঙ্গে স্থানীয় লোকজনও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলা পরিষদের পেছনের অংশে উত্তর সাগরদী এলাকায় প্রায় ১৪ একরে জায়গাজুড়ে এবারের ইজতেমার জেলা পর্বের আয়োজন চলছে। গত কয়েকদিন ধরেই ময়দানে গোছানোর কাজ চলছে, সেখানে স্বেচ্ছাশ্রমের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে।২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী জামাল জানান,আগামী পাঁচ থেকে সাত মার্চ বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার ময়দানে কাজ করছেন মুসল্লিরা।বিগত সময়ের ধারাবাহিকতায় এবারেও প্রস্তুতির কোনো কমতি নেই। স্থানীয়দের পাশাপাশি তাবলিগ জামাতের মুসল্লিরা সার্বিক সহয়তা করছেন। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকেও মাঠ গোছানোর কাজসহ বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে।

তাবলিগ জামাতের মুসল্লি আব্দুল মান্নান চৌধুরী সেলিম জানান,এটা জেলা ইজতেমা হলেও এখানে আশ-পাশের অর্থাৎ পিরোজপুর,পটুয়াখালী,ভোলা,বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন।মাঠ যেভাবে প্রস্তুত করা হচ্ছে তাতে দুই লাখ লোকের সমাগম ঘটলেও কোনো সমস্যা হবে না,তবে ধারণা করা হচ্ছে,প্রায় এক লাখ লোকের সমাগম ঘটবে এবারের জেলা পর্বের ইজতেমায়।ইজতেমার ময়দানে কাজ করছেন মুসল্লিরা।তিনি জানান,বরিশাল মারকাজ মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিমের নেতৃত্বে প্রতিদিন দেড় থেকে ২০০ লোক ময়দান প্রস্তুতির কাজ করছেন। যথাসময়ে মাঠ প্রস্তুত হয়ে যাবে বলেও তিনি আশাবাদী।তিনি আরও জানান,৫ মার্চ ফজরের নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা এবং ৭ মার্চ যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।আর এ সময় মধ্যে নিয়মানুযায়ী দেশ-বিদেশের বক্তারা বয়ান করবেন বলেও জানান বরিশাল মারকাজ মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিম।

Top