বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।


সালেহ আহমেদ:বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহননকারী নারী হেনা আক্তার (৩০) বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন।আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পারিবারিক কলহের জেরে হেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।মৃত হেনা আক্তার বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী।জানাগেছে, সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালান হেনা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু ঘটে।

হেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।প্রসংগত, বরিশাল নগরীতেও হেনার ব্যাপক পরিচিতি ছিল। ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সুবাদে বরিশালের রাজনৈতিক অঙ্গনে অবাধ বিচরণ ছিল তার। হেনা আক্তারের এমন মৃত্যুতে তার সহপাঠী এবং রাজনৈতিক সহযোগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Top