কুবিতে তীব্র আন্দোলন, হতভম্ব প্রশাসন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

কুবিতে তীব্র আন্দোলন, হতভম্ব প্রশাসন


সুলাইমান,কুবি প্রতিনিধি:পাঁচ দফা দাবিতে ব্যবসায় শিক্ষা অনুষদ(FBS)ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে অনুষদের মূল ফটকে তালা লাগিয়ে আন্দোলনে নামে তারা।পরবর্তীতে তারা অনুষদের সামনে থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে:
১ম দফা: ব্যবসায় অনুষদের প্রত্যেকটি বিভাগের জন্য একটি করে ল্যাব ও সেমিনার রুম চাই।
২য় দফা: প্রত্যেক বিভাগের প্রত্যেকটি শিক্ষক এর জন্য পর্যাপ্ত রুম থাকা চাই।
৩য় দফা: প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য পর্যাপ্ত ক্লাসরুম চাই।
৪র্থ দফা: ছেলে ও মেয়েদের নামাযের জন্য আলাদা রুম এবং মেয়েদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা চাই।
৫ম দফা: ব্যবসায় অনুষদের স্বতন্ত্রতা চাই।

সারেজমিনে জানা যায়, সম্প্রতি এ অনুষদটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বেশ কিছু ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয়।আন্দোলনরত ব্যবস্থাপনা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী দিবস সাহা বলেন,এতোদিন ক্লাসরুম সংকটে আমাদের ফ্যাকাল্টিতে সিইসি ও আইসিটি বিভাগ ক্লাস করেছে।তাই আমরা তাদের সাথে ক্লাসরুম ভাগাভাগি করেছি। কোনো আন্দোলন করি নাই।কিন্তু এখন এ বিভাগ দুইটি তাদের নিজেদের অনুষদে চলে যাওয়ায় আমাদের ক্লাসরুম ফাঁকা হয়েছে। তাই আমরা এখন আমাদের ক্লাসরুমের দাবীতে আন্দোলনে নেমেছি।আমাদের এ আন্দোলন কোনো বিভাগের বিরুদ্ধে নয়, বরং আমাদের প্রশাসনের বিরুদ্ধে।এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের প্রথমে কথা বলতে আসলেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে কোনো সমাধানে আসতে চায়নি। পরে তিনি জানান, ‘উপাচার্য না থাকায় ব্যাপারটি নিয়ে কোনো সমাধান হয়নি। আগামী রোববার বেলা ১২টায় উপাচার্য ও বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

Top