মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসী হামলা: গুরুতর আহত হয়ে ১জন হাসপাতালে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসী হামলা: গুরুতর আহত হয়ে ১জন হাসপাতালে


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃসীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার(২৫শে ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম এলাকায় সাইদুল ইসলাম এর বসত ভিটা সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গায় এই সন্ত্রাসীর ঘটনা ঘটে।ঘটনা সুত্রে জানতে গিয়ে জানা যায়, শহিদুল নামের এক মাদক সেবনকারী বখাতে এবং অস্ত্র সন্ত্রাসী যুবক তার অন্যান্য সঙ্গীদের সহ প্রায় প্রতিদিন ঐ পরিত্যক্ত স্থান টিতে মাদক সেবনের আড্ডা বসায়।সন্ত্রাসী শহিদুল ধান্যখোলা গ্রামের মৃত নুর ইসলাম এর ছেলে। এতে করে ঐ এলাকার যুবক শ্রেনীর অনেক্যেই মাদকাসক্তে আশক্ত হতে দেখে সাংবাদিক সাইদুল ইসলাম বার বার সন্ত্রাসী শহিদুলকে সতর্ক করে দেন। কিন্তু সন্ত্রাসী শহিদুল এর মাদক সেবনে বাধা দেওয়ায় শহিদুল এবং সাইদুলের মধ্যে বড় ধরনের আঘাত সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে থাকে। যার ফলশ্রুতিতে সাংবাদিক সাইদুলের পরিবারের প্রতি আজকের এই সন্ত্রাসী হামলা। আজ সে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সাইদুলের পরিবারের প্রতি আক্রমন চালায়।এতে করে শহিদুলের রাম দা এর আঘাতে সাংবাদিক সাইদুলের বোন মারাত্মক জখম হওয়ায় জরুরী ভাবে শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।তার অবস্থা আশঙ্কাজনক।উল্লেখ্য: মাদকাসক্ত ও সন্ত্রাসী শহিদুল প্রায় সময় ভারতে থাকে এবং সেখান থেকে সে মাদক এবং অস্ত্র এনে দেশের অভ্যন্তরে কেনা বেচা করে বলে এলাকার মানুষ জানিয়েছেন।

এদিকে সাংবাদিক সাইদুলের উপর সন্ত্রাসী শহিদুলের সন্ত্রাসী কর্মকান্ডে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ধিক্কার জানিয়ে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য থানা কতৃপক্ষের প্রতি জোরালো হস্তক্ষেপ কামনা করে দাবী জানানো হয়।এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অভিয়োগ দায়ের করা হয়েছে।

Top