মাটিয়ান হাওরের স্লুইসগেট বন্ধ,দুশ্চিন্তামুক্ত কৃষক - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

মাটিয়ান হাওরের স্লুইসগেট বন্ধ,দুশ্চিন্তামুক্ত কৃষক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:পাঠলাই নদীর পানি বৃদ্ধি ও আগাম বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জেরতাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরে পানি প্রবেশ করে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংখায়স্লুইসগেট বন্ধ করে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ।গত কয়েকদিন দিন ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্লুইস গেইটের ফাঁক দিয়ে পানি ঢোকা অব্যাহত ছিল।এতে করে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংখায় মাটিয়ান হাওর পাড়ের কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন।তবেগতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক স্লুইস গেইটের ফাঁক বন্ধ করেদেওয়ায় বর্তমানে দুশ্চিন্তামুক্ত হয়েছেন কৃষকরা।মাটিয়ান হাওরের ইজারাদার ইউছুব আলী জানান, মাটিয়ান হাওরে পানি বৃদ্ধির আশংখায় গত রবিবার২৩ ফেব্রুয়ারি হাওরের পানি নিষ্কাশনের রাস্তায় একটি অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। 

তবে স্থানীয় একটি পক্ষ এ বাঁধটির কারনে মাছ ধরতে না পারার ক্ষোভে উদ্দেশ্য প্রনোদিতভাবেইজারাদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যে অভিযোগ করছে।মাটিয়ান হাওর পাড়ের কৃষক ইসলাম উদ্দিন বলেন, কৃষকদের স্বার্থে পানি উন্নয়ন বোর্ড খুব দ্রুতস্লুইচ গেইট বন্ধ করে দেয়ায় আমরা এখন দুশ্চিন্তামুক্ত।তাহিরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড উপসহকারি প্রকৌশলী ইমরান হোসেন জানান, আগাম বৃষ্টিরপূর্বাভাসে পানি বৃদ্ধির আশংখায় মাটিয়ান হাওরের স্লুইস গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।

Top