বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ...

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের অফিসার মো.সনাজ মিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উজিরপুর,গৌরনদী ও বরিশাল সদর ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় ১২টি দোকানঘর ভস্মিভূত হয়ে যায় বলে জানান তিনি।

এদিকে আগুনের সূত্রেপাতের বিষয়ে কিছু জানা না গেলেও পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বর্ণের দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, জুতার দোকান ও ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে আগুন নেভানোর কাজে স্থানীয়দের সঙ্গে জনপ্রতিনিধিরাও সহয়তা করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। যেখানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Top