বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল


সালেহ আহমেদ:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর স্বেচ্ছাসেবক দল।মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু ও নুরুল ইসলাম কোটন, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমানসহ অন্যরা।

এসময় বক্তারা কারাগারে অসুস্থ বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।একইসঙ্গে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীরা আহত হওয়ার প্রতিবাদ জানান তারা।সমাবেশ শেষে একই দাবিতে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে আটকে দেয় পুলিশ।

Top