মুজিববর্ষে বঙ্গবন্ধু হলে রিডিং রুম সময়ের দাবি" - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

মুজিববর্ষে বঙ্গবন্ধু হলে রিডিং রুম সময়ের দাবি”


কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নেই কোনো রিডিং রুম। হল প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশের নিমিত্তে তৈরি করতে পারেনি একটি রিডিং রুমও। রিডিং রুম না থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা পরীক্ষার আগে ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারছেনা বলে অভিযোগ রয়েছে।সরেজমিনে জানা যায়, ৫ম তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৪১ টি কক্ষে প্রায় ৩০০ শিক্ষার্থী থাকে। হলটিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা গণরুমে থাকে। একরুমে থাকে প্রায় ৪০ জন। গাদাগাদি করে এক বেডে দুইজন থাকা শিক্ষার্থীরা পরীক্ষার ভাল প্রস্তুতি নিতে পারছেনা। নানা শব্দের মাঝেই পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে।

হলে গান-বাজনা ও প্রতিদিন কারো না কারো জন্মদিন উৎযাপন করায় সবসময় হৈচৈ বিরাজ করে। কারো পরীক্ষা থাকলে রিডিং রুমে গিয়ে পড়াশোনা করবে এ ব্যবস্থাও নেই। রিডিং রুম না থাকায় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছেনা।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৪টি হল রয়েছে। এখানে কাজী নজরুল ইসলাম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে রিডিং রুম থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে কোনো রিডিং রুমের ব্যবস্থা নেই।বঙ্গবন্ধু হলের ১ম বর্ষের আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আমার মিডটার্ম পরীক্ষা চলছে, গণরুমে পড়াশোনা করতে পারি না। সামনে সেমিস্টারের জন্য কীভাবে পড়াশোনা করবো তা নিয়ে আমি চিন্তিত।”বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী শাহাবুদ্দিন আহমেদ বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে কীভাবে রিডিং রুম থাকে না তা আমার জানা নেই। এই হলটিতে রিডিং রুম খুবই দরকার। মুজিব বর্ষে বঙ্গবন্ধু হলে রিডিং রুম সময়ের দাবি। মুজিববর্ষ শুরু হওয়ার আগেই একটি রিডিং রুম প্রতিষ্ঠা করার দাবি জানাচ্ছি।”হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, “আমি হলের দায়িত্বে আসার আগে হলে রিডিং রুমের জন্য কোনো জায়গা বরাদ্দ ছিল না, আমি হলের দায়িত্বে আসার পর প্রথমেই রিডিং রুমের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করেছি। রিডিং রুমের জন্য আসবাবপত্র প্রয়োজন, আমি এটা প্রশাসনকে জানিয়েছি। আসবাবপত্রের ব্যবস্থা হলেই রিডিং রুম চালু করা হবে।

Top