বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় লিটন সরদার এক পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় লিটন সরদার এক পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছেন।


সালেহ আহমেদ:বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় লিটন সরদার (৩০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের শেকেরহাট বটতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে।নিহত লিটন সরদার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামের কাঞ্চন সরদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মাধবপাশা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে স্বরুপকাঠীগামী মা-বাবার দোয়া নামের ওই যাত্রীবাহী বাস লিটনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটিকে উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে দুর্ঘটনার পর বাসটিকে রেখে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে আটক করা হয়েছে।

Top