তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় গ্রামছাড়া ৩০ টি পরিবার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় গ্রামছাড়া ৩০ টি পরিবার


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নয়নগর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা,বাড়িঘর ভাংচুর ও হুমকির মুখে ৮দিন ধরে ৩০ টি পরিবারের শতাধিক লোকজন গ্রাম ছাড়া রয়েছে।ভুক্তভোগী পরিবারের লোকজন বলছেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে দিনের বেলায় গুলি চালিয়ে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে। এতে আমাদের শিশু সন্তানরা আতংকগ্রস্থ হয়ে পড়লে বাধ্য হয়েই আমরা এখন গ্রামছাড়া।তবে প্রতিপক্ষের লোকজন বলছেন, আমরা কোন হামলা বা গুলি চালাই নি। গ্রাম ছাড়ার হুমকিও দেই নি তারা ইচ্ছে করেই গ্রাম ছাড়া রয়েছে।

আজ রবিবার সরেজমিনে নয়নগর গ্রামে গিয়ে জানা যায়, গ্রামটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ৪ বছর ধরে আলী আকবর,জয়নাল মিয়া,কাদির মিয়া,ছয়ফুল মিয়া গংদের সাথে আজগর আলী,হাফিজ উদ্দিন,কয়ফল উদ্দিন ও হারিছ উদ্দিন গংদের দ্বন্ধ চলমান রয়েছে। এরই জের ধরে গত ১ সপ্তাহ পুর্বে দুটি পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভর পক্ষের লোকজন আহত হয় এবং এতে ২ টি পক্ষই তাহিরপুর থানায় মামলা দায়ের করে। মামলায় ইতিমধ্যে উভয় পক্ষের একাধিক লোকজনকে আটক করেছে পুলিশ। হুমকিতে বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে এমন পরিবারগুলো হচ্ছে, আজগর আলী,হাফিজ উদ্দিন, জুলহাস মিয়া,ডালিম মিয়া, ফয়জল হক, জালাল মিয়া,মতি মিয়া,বিমল মিয়া, আবুল কাশেম, জসিম উদ্দিন, নুরুল আবেদীন, মাশুক মিয়া,ময়না মিয়া,হারিছ উদ্দিন, ফখর উদ্দিন, গিয়াস উদ্দিন,সাহাজ উদ্দিন,আলী আমজদ,আলী নেওয়াজ, আলী মুর্তুজা, আলীম, ফারুক, খুরশেদ, সিরাজুল, মজিবুর, হবিকুল ও শামসুল হক এর পরিবার। এ বিষয়ে আজগর আলী বলেন, প্রতিপক্ষ আলী আকবর গুলি চালিয়ে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে এ জন্য আমাদের অনেকগুলো পরিবার বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান বলেন, নয়নগর গ্রামের সংঘর্ষকে কেন্দ্র করে উভয় পক্ষের মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে কয়েকজনকে আটক করা হয়েছে। তাছড়া নিরাপত্তার স্বার্থে প্রতিদিনই গ্রামে পুলিশ পাঠানো হচ্ছে।

Top