যুবক-যুবতীরাই দেশ উন্নয়নের মূল চালিকা শক্তি-ইউএনও বিজেন ব্যানার্জি - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

যুবক-যুবতীরাই দেশ উন্নয়নের মূল চালিকা শক্তি-ইউএনও বিজেন ব্যানার্জি


রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নেসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) রিকল২০২১ প্রকল্প বৃহস্পতিবার (২০ শে ফেব্রুয়ারী) উপজেলা মিলনায়াতন হলরুমে যুবগোষ্ঠিদের দেশেরউন্নয়নে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের ট্রেইনিং এ্যাসিস্টেন্ট মোকশেদুর রহমানের সঞ্চালনায় ওউপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে যুব গোষ্ঠিদের নিয়ে আলোচানা সভাঅনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি যুবগোষ্ঠিকে দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবেআখ্যায়িত করে বলেন,এখন তোমাদের যে বয়স ইচ্চা শক্তিধারাই সব কিছু করা সম্ভব। বাংলাদেশেআমরা এখন যে পর্যায়ে আছি যুবক-যুবতির সংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক অনেকবেশী। অন্যান্য দেশে বয়স্কদের সংখ্যার হার বেড়ে গেছে। তাই আমরা সারা বিশ্বের কাছে ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক হারুন অররশিদ,এসময় তিনি যুব গোষ্ঠিকে দেশের উন্নয়নে গড়ে তোলার সার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলককথা তুলে ধরেন তিনি,পোষাক তৈরী করা,মোবাইল,টেলিবিশন সার্ভিসিং,কম্পিউটার প্রশিক্ষন,পুকুড়েমাছ চাষ,হাঁস-মুরগীর খামার ইত্যাদি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা
সমবায় অফিসার নাজমুল হক,উপজেলা তথ্য আপা কেন্দ্র কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।উপস্থিত ছিলেন,উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রকল্পের সমন্বয়কারী তোফায়েল
হোসেন মিয়া,ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার,অর বিন্দু দাশ,মোনোয়ার হোসেনমিলন,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ সহ সিবিও সদস্যগণ।

Top