দক্ষিণাঞ্চলের পটুয়াখালী-বগা-ঢাকা রুটে চলাচল করবেসুন্দরবন-১৪ । - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

দক্ষিণাঞ্চলের পটুয়াখালী-বগা-ঢাকা রুটে চলাচল করবেসুন্দরবন-১৪ ।


আলোকিত বার্তা:দক্ষিণাঞ্চলের নৌরুটে যুক্ত হয়েছে সুন্দরবন নেভিগেশন গ্রুপের নতুন আরো একটি লঞ্চ।সুন্দরবন ১০ ও ১১ এর আদলে তৈরি সুন্দরবন-১৪ নামের লঞ্চটি পটুয়াখালী-বগা-ঢাকা রুটে চলাচল করবে।শনিবার(২২ ফেব্রুয়ারি)সন্ধ্যায় বরিশাল নদী বন্দরের টার্মিনাল ভবনে সুন্দরবন-১৪ নামের লঞ্চটির উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার,সুন্দরবন নেভিগেশন গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

যাত্রীদের কথা মাথায় রেখে চারতলা লঞ্চটিতে রয়েছে পর্যাপ্ত সিঙ্গেল ও ডাবল কেবিন।রয়েছে সেমি ভিআইপি,ভিআইপি কেবিন,যার সবগুলোই শীতাতাপ নিয়ন্ত্রিত।শ্রেণি বিশেষ আলাদা ডাইনিং জোন,ফুডকোট,ক্যান্টিনও রয়েছে।সুন্দরবন-১৪ লঞ্চটির নিচতলা ও দ্বিতীয় তলার পেছনের অংশে রয়েছে সুবিশাল ডেক এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় রাখা হয়েছে কেবিন।লঞ্চে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রাখাসহ নিরাপত্তায় বয়া,লাইফ জ্যাকেট,অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে।পাশাপাশি চতুর্থতলায় যথারীতি মাস্টারব্রিজ স্থাপন করা হয়েছে,যা ম্যানুয়্যাল ও হাইড্রোলিক সিস্টেম রাখা হয়েছে। এছাড়া লঞ্চটিতে ভিএইচএফ, ইকো সাউন্ডার, রাডারসহ আধুনিক নানান প্রযুক্তি সংযোজন করা হয়েছে।কেবিনের ডেকোরেশনসহ পুরো লঞ্চের সাজসজ্জায় আনা হয়েছে নতুনত্ব, লঞ্চজুড়েই বসানো হয়েছে বাহারি রংয়ের আলোকবাতি, যা রাতের আলোতে এক নান্দনিক রূপ দেয় লঞ্চটিকে।কোম্পানির পরিচালকরা জানান, যাত্রা উপলক্ষে শনিবার দোয়া মোনাজাত অনুষ্ঠিত হলেও সার্ভিসে যুক্ত হওয়ার আগে পটুয়াখালী থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন।

Top