মির্জাগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিপটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে লুকিয়ে রেখেমিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তমো. মজিবুর রহমান মল্লিক। গতকাল শনিবার সকাল দশটায় মির্জাগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা(র) মাজার সংলগ্ন আমার নিজের মালিকানাধীন মামুন মার্কেটে একটিদোকান ঘরের চুক্তি নিয়ে বিরোধ হয়। এ ঘটনার জেরে মো. জব্বার খান গোপনে তাঁর স্ত্রী মোসা. বিউটি বেগমকে ঢাকার সাভারে নিজের ছেলের বাসায় পাঠিয়ে দিয়ে ৮ জানুয়ারি মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আমাকেসহ আমার পরিবারের ৪জনকে আসামী করেএকটি অপহরণ মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিত্বে গত ১৪ফেব্রæয়ারি পিবিআই তদন্তকারী কর্মকর্তা মো. আ. রউফ ঢাকার সাভারএলাকা থেকে বিউটি বেগমকে উদ্ধার করেন এবং তাকে সাভার এলাকার তাঁরছেলে মোঃ আল-আমিনের কাছে জিম্মায় রেখে চিকিৎসার ব্যবস্থা করেন।স্ত্রী মোসা. বিউটি বেগমকে উদ্ধারের পরও তিনি (জব্বার খান) থেমেথাকেননি আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকী ধামকী দিচেছন।এ ব্যাপারে মোবাইল ফোনে মো. জব্বার খানের সাথে যোগাযোগ করা হলেতিনি বলেন, স্ত্রী বিউটি বেগমকে আমি লুকিয়ে রাখিনি। বিউটি
বেগম ও আমার ছেলে আল-আমিনের সাথে কোন যোগাযোগ নেই।তাঁকে দীর্ঘদিন না পেয়ে আমার প্রতিপক্ষ মো. মজিবুর মল্লিক অপহরণকরতে পারে ফলে ওই মামলা করেছিলাম।