বরিশালে ল পরীক্ষায় বি এম কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশালে ল পরীক্ষায় বি এম কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে ল’(আইন)প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় বি এম কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।শ‌নিবার(২২ ফেব্রুয়া‌রি)দুপুর দেড়টার দিকে ব‌রিশালের জেলা প্রশাসক এম এম অ‌জিয়র রহমান বাংলা‌নিউজকে ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। বহিষ্কৃত পরীক্ষার্থীদের নাম জানা যায়নি।

অ‌জিয়র রহমান জানান,শনিবার ল’প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় চুক্তি ও টর্ট আইন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হ‌চ্ছিল।বরিশাল সরকারি ব্রজমোহন(বি এম)কলেজ কে‌ন্দ্রে ‌বি‌ভিন্ন হ‌লে অনু‌ষ্ঠিত এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই ২৫ জন পরীক্ষার্থীকে ব‌হিষ্কার করা হয়েছে।

Top