প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল ম্যারাথন-২০২০ - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল ম্যারাথন-২০২০


রফিকুল ইসলাম:খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চলএ স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল ম্যারাথন-২০২০।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিজ্ঞান সংগঠন কসমিক কালচারের আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।বরিশাল ম্যারাথন ২০২০ উপলক্ষে বৃহত্তর বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী ১৩০ জন পেশাদার ও শৌখিন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন।

সকাল সোয়া ৬টায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।পরে উদ্যান থেকে শুরু হওয়া দৌড় প্রতিযোগিতায় দৌড়বিদরা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে লাকুটিয়া জমিদার বাড়ি পর্যন্ত যান। পরে সেখান থেকে আবার বঙ্গবন্ধু উদ্যানে এসে প্রতিযোগিতা শেষ হয়।সমাপনী অনুষ্ঠানে শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও দৌড় সম্পন্নকারীদের মধ্যে মেডেল বিতরণ করেন।

বরিশাল ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), পাওয়ার রান (১০ কিলোমিটার), ড্রিম রান (৫ কিলোমিটার) ও চ্যারিটি রান (৩.৫ কিলোমিটার) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এরমধ্যে সব ক্যাটাগরিতে ফিনিসারদের মেডেল দেওয়া হয় এবং বড় দু’টি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরষ্কার দেওয়া হয়। যেখানে হাফ ম্যারাথন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ওয়াশিউর রহামন, দ্বিতীয় হয়েছেন রানা রহমান ও তৃতীয় হয়েছেন শোভন মিত্র। অপরদিকে পাওয়ার রান ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শেখ জহিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ডা. প্রণব কুমার সাহা ও তৃতীয় হয়েছেন আব্দুল্লাহ সজল।সমাপনী অনুষ্ঠানে কসমিক কালচারের সাধারণ সম্পাদক যোয়েল কর্মকারের সার্বিক তত্ত্বাবধায়নে সভাপতি ড. অনীশ মণ্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আরিফুর রহমান।

Top