বরিশালে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সার্কিট হাউজের সভা কক্ষে এ সভার আয়োজন করে নারী ঐক্য পরিষদের বরিশাল জেলা শাখা।নারী ঐক্য পরিষদের বরিশাল শাখার সভাপতি বেগম ফয়জুন নাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য (এমপি) লুৎফুন্নেসা খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম।সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের কারণ ও প্রতিকারের ওপর বক্তব্য দেন।বক্তারা এ ব্যাপারে সরকারের পাশাপাশি পরিবার ও মহল্লার দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভার দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুন্নেসা খান ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি পুষ্প চক্রবর্তী।সভায় আরও বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার সহ-সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, সদস্য দিনারা বেগম, চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমা নাসরিন, মহিলা পরিষদের সহ- সভাপতি নূরজাহান বেগম।সভায় এলাকা ভিত্তিক সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি গঠন করা। সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নজরসহ বেশকিছু বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

Top