বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি

বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার


পাখি আক্তার:বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলো- মামুন হোসেন, লাবু মিরা, আমিনুল, সোহেল, রুবেল, মিলন, মিরাজ ও সুমন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকমাসে বরিশাল নগরের বিভিন্নস্থান থেকে কয়েকটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টার দিকে নগরের স্টিমার ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় মামুন হোসেন নামে চোর চক্রের এক সদস্যকে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি মামলা হয়। পরে মামুনের কাছ কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযানে নামে পুলিশ।অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে বরগুনা সদর এবং ওই জেলার অন্তর্গত বেতাগী, ছোট মোকামিয়া, করুনাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি চোরাইকৃত মটরসাইকেল উদ্ধার এবং চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করে।তিনি জানান, এ পর্যন্ত চোরচক্রের মোট ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যদের চিহ্নিত ও গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।

Top