বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল

বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে নগরের বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান,দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারের জন্য দালালি করে আসছিল ওই চার ব্যক্তি। খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে তাদের মধ্যে তিনজনকে এক মাসের এবং একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।জনস্বার্থে নগরীতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ওই কর্মকর্তা।

Top