বরিশাল সদর উপজেলায় ট্রলিচাপায় মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশাল সদর উপজেলায় ট্রলিচাপায় মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।


পাখি আক্তার:বরিশাল সদর উপজেলায় ট্রলিচাপায় মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনের মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা সদর উপজেলার দিনার এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী।স্থানীয়রা জানান, সকালে মনোয়ারা উপজেলার ছোনের মসজিদ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। উপজেলার চরকাউয়া খেয়াঘাট থেকে আসা একটি দ্রুত গতির ট্রলি তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ভোলা-বরিশাল সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় ট্রলি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছেন।

Top