কুবিতে বন্ধু'র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

কুবিতে বন্ধু’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত


কুবি প্রতিনিধিঃযদি করি সেচ্ছায় রক্তদান,বাঁচবে জীবন বাঁচবে প্রাণ”এই শ্লোগানকে সামনে রেখে সেচ্ছায় রক্তদানের সংগঠন বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি)সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দুই দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।বন্ধু’র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু’র প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.স্বপন চন্দ্র মজুমদার; প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন;বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খান; শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ; বন্ধু’র সভাপতি আবেদীন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।বন্ধু’র সভাপতি আবেদীন কবির বলেন- ” গত চার বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। গতবছর আমরা আটশ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এবারে আমাদের লক্ষ্য হচ্ছে একহাজার জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এছাড়াও, আমরা বিভিন্ন জাতীয় দিবসে সেমিনার করে থাকি বিভিন্ন রোগ-বালাই নিয়ে যাতে মানুষ সচেতন হতে পারে।উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী বলেন,যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনো রক্তদান করেনি সে এটা উপলব্ধি করতে পারবে না। আমি এটা করেছি আমি বুঝি। তোমরা নিঃসন্দেহে একটা ভালো কাজ করছো। আর রক্তদানের মাধ্যমে মানুষের সাথে ভাল সম্পর্ক তৈরি হয়। আর এই ভাল সম্পর্কটা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।

Top