সীমান্ত প্রেসক্লাব বেনাপোল'র যুগান্তকারী পদক্ষেপ:পোর্ট ট্যাক্স মওকুপে আবেদন - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল’র যুগান্তকারী পদক্ষেপ:পোর্ট ট্যাক্স মওকুপে আবেদন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত”শুদ্ধাচার কৌশল”বাস্তবায়নের গনশুনানীতে শিশু,মুক্তিযোদ্ধা,ক্যান্সার এবং প্রতিবন্ধিদের বন্দর পোর্ট ট্যাক্স মওকুফে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে ক্লাবের সভাপতি মো:সাহিদুল ইসলাম শাহীন একটি প্রস্তাব উত্থাপন করেন। ঐ শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাস্তবক এর সদস্য(অর্থ ও প্রশাসন) জনাব মো: আলাউদ্দিন ফকির(অতিরিক্ত সচিব) মহোদ্বয় বিষয়টি বিবেচনায় এনে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ বরাবর সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে লিখিত আকারে একটি দরখাস্ত জমা দেওয়ার পরামর্শ প্রদান করেন।বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য জনাব আলাউদ্দিন ফকির এর সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার(১৮/০২/২০২০ ইং) তারিখ সকালের দিকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি-মো:সাহিদুল ইসলাম শাহীন এর নেতৃত্বে ঐ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাদের আবেদন পত্রখানি সরাসরি বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) জনাব আব্দুল জলিল এর নিকট জমা প্রদান করেন।

উল্লেখ্য,শিশু,মুক্তিযোদ্ধা,ক্যান্সার এবং শারীরিক প্রতিবন্ধি পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা “ভ্রমন কর” সম্পূর্ণ রুপে মওকুফ করেছেন।শিশুরা এদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির অহংকার,ক্যান্সার এবং শারীরিক প্রতিবন্ধিরা নিরীহ নাগরিক।সীমান্ত প্রেসক্লাব মনে করে,ভুক্তভোগীদের কিঞ্চিত ছাড় প্রদানে একটি মহতী কাজের প্রশংসা কুড়াবে সরকার।আবেদন পত্র জমাকালীন সময় বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ দপ্তরের উপ-পরিচালক(ট্রাফিক) জনাব মামুন কবীর তরফদার উপস্থিত ছিলেন।এদিকে,শিশু,মুক্তিযোদ্ধা,ক্যান্সার এবং প্রতিবন্ধি পাসপোর্ট যাত্রীদের পোর্ট ট্যাক্স মওকুফে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর যুগান্তকারী পদক্ষেপ কে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Top