বরগুনা তালতলীতে কলেজ শিক্ষকের উপরে হামলার প্রতিবাদে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরগুনা তালতলীতে কলেজ শিক্ষকের উপরে হামলার প্রতিবাদে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মানববন্ধন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী সরকারি কলেজের হিসাব- বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আ:রহমান এ”র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৭ ফ্রেবুয়ারি) সকাল ১০টার সময় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে তালতলী সদর রোড এ মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন তারা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব হারুন-অর রশিদ,যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু জোমাদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কামাল মোল্লা,ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন জোমাদ্দার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু,ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান অসীম প্রমুখ।এবং আরো উপস্তিত ছিলেন তালতলী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।উল্লেখ্য গতকাল রবিবার রাত আনুমানিক ২টার দিকে তালতলী সরকারি কলজের হিসাব-বিজ্ঞান সহকারী অধ্যাপক এ’র বাসায় কয়েকজন দুর্বৃত্তরা
ঢুকে আর্তকিত হামলা চালিয়ে তারা পালিয়ে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

Top