কুবিতে শুরু হলো ফিন্যান্স ফেস্ট-২০২০' - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

কুবিতে শুরু হলো ফিন্যান্স ফেস্ট-২০২০’


কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স & ব্যাংকিং বিভাগের উদ্যোগে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ফিন-ফেস্ট-২০২০।ফিন-ফেস্টের দুই দিনই রয়েছে নানা রকম আয়োজন। তার মধ্যে আজ(১৭ই ফেব্রুয়ারী)ছিল কেক কেটে শুভ উদ্ভোধন,বর্ণাঢ্য শোভাযাত্রা,পিঠা উৎসব,ফ্লাশ মুব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা।আজ সকাল ১০ টায় কেক কেটে, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,ফিন্যান্স & ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস জাহান, সহকারী প্রফেসর এমদাদুল হক, সুতপা চৌধুরী, নার্গিস সুলতানা,লেকচারার আল-আমিন হোসাইনসহ বিভাগের শিক্ষার্থীরা।কেক কাটার পর শোভাযাত্রা শেষ করে পিঠা উৎসব ঘুরে দেখেন উপাচার্য। তারপর শুরু হয়েছে সবচেয়ে আকর্ষনীয় অংশ ফ্লাস মুব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা।

১০ম ব্যাচের শিক্ষার্থী ইমন বলেন, এতোদিনে আমাদের স্বপ্ন পুরন হয়েছে। আগে আমরা বলতাম আমাদের এমন একটা প্রোগ্রাম হবে কিন্তু এখন আমরা বলতে পারি যে,এই রকম প্রোগ্রাম আমাদের হয়।এই প্রসঙ্গে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের লেকচারার মনজুর হুসাইন বলেন,অনেক স্বপ্ন ছিল এই প্রোগ্রাম টি নিয়ে। আমরা চেষ্টা করেছি বিভিন্ন কর্পোরেট হাউজকে যুক্ত করে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য।বিভাগের লেকচারার তমা সাহা বলেন,প্রথম বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানের নতুনত্ব ছিলো থিম সং। যা আগে কখনো ছিলো না এবং এবং এটি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিজেদের তৈরি।শোভাযাত্রার শেষে মাননীয় উপাচার্য সহ সকল শিক্ষকমণ্ডলী পিঠা উৎসবের সকল স্টল পরিদর্শন করেন।

Top