স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছন।আটকরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চৌরীবাড়ি এলাকার হরবিলাস বালা (৩০), তার স্ত্রী বিনা বালা (২৫), ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার সঞ্জয় মণ্ডল (২১)ও প্রাণকৃষ্ণ মণ্ডল (২০)।খাইরুল আলম জানান, গত ১৭ ফেব্রুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার স্থানীয় একটি মসজিদের খাদেম তার কাছ থেকে বিকাশে প্রতারণার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে একটি মামলা করেন। পরে সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ অফিসে যোগাযোগ করে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে ওই ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

এরপর তাৎক্ষণিকভাবে সুরমা থানার ওই পুলিশ কর্মকর্তা বেতার যন্ত্রের মাধ্যমে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি)সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আজিমুল করিম জানান,উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলমের তত্ত্বাবধানে থানাপুলিশ অভিযানে নেমে কাউনিয়া এলাকার ওই বিকাশ এজেন্টের সহযোগিতায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের অবস্থান নিশ্চিত করে।এরপর প্রতারক চক্রের সদস্য হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালাকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সঞ্জয় মণ্ডল ও প্রাণকৃষ্ণ মণ্ডলকেও আটক করা হয়।আটকদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Top