কুড়ি বছরের সংগ্রাম সাহসী পথ চলায় অবিরাম’ প্রতিপাদ্যে উদযাপিত হলো বরিশাল রিপোটার্স ইউনিটির ২০ বছর পূর্তি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কুড়ি বছরের সংগ্রাম সাহসী পথ চলায় অবিরাম’ প্রতিপাদ্যে উদযাপিত হলো বরিশাল রিপোটার্স ইউনিটির ২০ বছর পূর্তি।


রফিকুল ইসলাম:কুড়ি বছরের সংগ্রাম সাহসী পথ চলায় অবিরাম’ প্রতিপাদ্যে উদযাপিত হলো বরিশাল রিপোটার্স ইউনিটির ২০ বছর পূর্তি।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালে সংগঠনটির কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ২০ বছর পূর্তিতে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা।আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন মাতিন, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল মেটোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,সাংবাদিকদের অধিকার রক্ষায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি আন্দোলন করে যাচ্ছে।এই সংগঠনের জন্মও হয়েছে প্রতিবাদের মধ্যে দিয়ে।এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষায় সামনের দিনগুলোতেও অগ্রনী ভূমিকা পালন করবে।সংগঠনের সাবেক সভাপতি নজরুল বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার,শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ার,নারী নেত্রী রাবেয়া খাতুন, শাহ সাজেদা,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল,সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন,বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন,বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী,বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন,বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ,আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার,সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিথুন সাহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি সুশান্ত ঘোষ।২০০০ সালে ১৮ ফেব্রুয়ারি বরিশাল রিপোর্টার্স ইউনিটি অবাধ মুক্ত তথ্য প্রবাহ আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।

Top