বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক


পাখি আক্তার:বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উপ-পরিদর্শক অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়।আটকরা হলেন, শহিদ খাঁন (৩৫), মনির হোসেন সরদার (৪৯),রবিউল ইসলাম মৃধা(২৫),জহিরুল ইসলাম ৫৫)ও জামাল হোসেন মোল্লা ওরফে নুরুজ্জামান।

আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় রোগীর দালালি,ছিনতাই ও প্রতারক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ ছিল।পরে আটকদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের আদালতে সোর্পদ করলে শহিদ খাঁনকে তিন মাস এবং মনির হোসেন সরদার, রবিউল ইসলাম মৃধা, জহিরুল ইসলাম, জামাল হোসেন মোল্লাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

Top